খোঁজ

তন্ময় মণ্ডল



সকলের ভেতরই এক অনন্তকালীà ¦¨ খোঁজ থাকে।
আমিও খুঁজছি...

কতবার ভেবেছি আর একটু পরেই এই স্তব্ধ শহরের ঘুম ভাঙবে,
কফিনের ভেতর থেকে বেরিয়ে আসবে দুধসাদা আলোকপিণ্ড...

আমি খুঁজছি,
যেভাবে সদ্যবিবাহি তা তার স্বামীর ভেতর পিতাকে খুঁজে চলে,
যেভাবে রাজহাঁসের ঠোঁট পাকের ভেতর খোঁজে বাঁচার রসদ।

তিরিশটা দুর্গাপুজà§â €¹, তিরিশটা ক্রিসমাস, তিরিশটা ইদ-উল-ফিতর পার করে
আমি আজও খুঁজে চলেছি
একটা ভরসার হাত, একটা বিশ্বাসযোà¦â €”্য হৃদপিণ্ড...


অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য